আলমগীর মানিক | ০৮:৫৪ পিএম, ২০২৫-০১-১৬
আলমগীর মানিক
সারাদেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পার্বত্য রাঙামাটিতেও জেলা প্রশাসনের আয়োজনে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাঙামাটির রিজার্ভ বাজারের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর স্টেডিয়ামে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এসময় রাঙামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সদর সেনাজোনের কমান্ডার লে: কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী-পিএসসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙামাটি জেলা পরিষদের সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রায় দেড় শতাধিক স্টল নিয়ে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৬শে জানুয়ারী পর্যন্ত। হরেক রকম দেশীয় ও স্থানীয় সামগ্রীর সমাহার নিয়ে স্টল সাজিয়েছেন উদ্যোক্তারা।
মেলা প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের নতুনভাবে উজ্জীবিত করতে এবং পাহাড়ের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্যকে সারাদেশের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে স্থানীয়দের জন্যও একটি বিনোদনের মাধ্যম সৃষ্টি হয়েছে। এই মেলার আয়োজন রাঙামাটির অর্থনীতিতেও অবদান রাখবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে, মেলার সার্বিক নিরাপত্তা নিয়ে জানতে চাইলে রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, জেলা পুলিশের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়েছে। মেলার নিরাপত্তা জন্য সর্বদা পোশাবধারি ও সাদা পোশাকের পুলিশ নিয়োজিত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
দীর্ঘ প্রায় ২০ বছরের অধিক সময় রাঙামাটির রিজার্ভ বাজারের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর স্টেডিয়ামে এই মেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবমুখোর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলা এই মেলা প্রাঙ্গণের পাশেই কাপ্তাই হ্রদের তীরবর্তী স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার ও কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্যাবলি মেলায় আগত দর্শনার্থীদের মাঝে অন্যরকম ভালো লাগার সৃষ্টি করবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited